ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

২১ ওয়ার্ড নিয়ে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশন গঠন

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

বগুড়া প্রতিনিধি:
দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। বিদ্যমান বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে গঠন করেছে বগুড়া সিটি করপোরেশন। নতুন এই সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২১টি।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা বৃহস্পতিবার রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর প্রথম তফসিলে সংশোধন এনে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যুক্ত হলো বগুড়া।
এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরে নিশিন্দারা, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়নের অংশ, দক্ষিণে আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়নের অংশ, পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়নের অংশ নিয়ে এই সিটির ভৌগোলিক কাঠামো গড়ে তোলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয় জনগণের মতামত আহ্বান করা হয়। পরে জেলা প্রশাসন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সরকারের কাছে ইতিবাচক প্রতিবেদন দাখিল করলে সরকার নতুন এই সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেয়।
স্থানীয়দের আশা, সিটি করপোরেশন হওয়ার ফলে বগুড়ায় নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও আধুনিক নগর পরিকল্পনায় নতুন গতি আসবে। একই সঙ্গে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।