ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

প্রেমের বিরোধে পলাশবাড়ীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়কে আতঙ্ক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পৌর শহরের চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর–ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ একে অপরকে ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, প্রেমের বিষয়কে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের রায়হান ও শিশির গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।