ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড়

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম। তাঁর বক্তব্যে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে আখ্যা দেওয়া এবং এলাকায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণের ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম এসব মন্তব্য করেন। পরে তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি মুহূর্তের মধ্যেই বিভিন্ন মহলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ভাইরাল ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, “সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদের ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।” তিনি আরও বলেন, “আমরা যেগুলো গ্রুপে দেব সেগুলোই ছাড়বা, বাকিগুলো ছাড়বা না। আমরা কাটিং করে ছাড়ব। সাংবাদিকেরা দৌলতপুর উপজেলা যুবদলের সঙ্গে লাগছে। আজ আমাদের সঙ্গে লাগছে, কাল তোমাদের সঙ্গেও লাগবে।”
ভিডিওতে তাঁকে আরও কিছু সাংবাদিককে উদ্দেশ করে উসকানিমূলক বক্তব্য দিতে এবং দলীয় নেতা-কর্মীদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। বক্তব্যের একপর্যায়ে তিনি অশালীন ও অশ্রাব্য ভাষাও ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, “যেসব সাংবাদিক আওয়ামী লীগপন্থী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। তবে যারা দেশের জন্য কাজ করেন, তাঁদের আমরা স্বাগত জানাই।”
এদিকে, তাঁর এমন বক্তব্যকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, “গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে এবং সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
ঘটনার পর দৌলতপুরসহ পুরো মানিকগঞ্জ জেলার সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, সংবাদ সংগ্রহ, প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। এ স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলও মনে করছে, সাংবাদিকদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের বক্তব্য ও আচরণে আরও সংযম ও সতর্কতা প্রয়োজন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।