ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

১৪ বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশি নারী, ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ডেস্ক রিপোর্ট :

 বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ Mount Everest জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
এর মাধ্যমে অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন নিম্নি। একইসঙ্গে ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী আবারও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে উঠলেন। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছিলেন।
এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহী ছিলেন নুরুন্নাহার নিম্নি। গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ প্রস্তুতি ও কয়েক দফা প্রতিকূল আবহাওয়ার বাধা পেরিয়ে ২৫ মে ফের সামিট পুশ শুরু করেন। ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে বুধবার ভোরে পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শিখরে।
বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। তিনি ২০১০ সালের ২৩ মে এভারেস্টের চূড়ায় ওঠেন। এরপর এম এ মুহিত ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন।
২০১২ সালেই বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীনও। পরে ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করেন সজল খালেদ, তবে শিখর থেকে ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে আবারও এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী। এরপর ২০২৫ সালে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে হাঁটা শুরু করে এভারেস্ট জয় করে আলোচনায় আসেন ইকরামুল হাসান শাকিল।
সবশেষে ২০২৬ সালে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশের নারী পর্বতারোহণে নতুন অনুপ্রেরণার নাম হয়ে উঠলেন নুরুন্নাহার নিম্নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।