ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

মিঠামইনে পিকআপ-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যু

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে মিঠামইনের মহিষাকান্দি গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন মাদ্রাসাশিক্ষক মনির হোসেন (৩৫)। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও ৮ বছরের সন্তান মুহাম্মদ আয়ান। ঈদকে ঘিরে পরিবারের মধ্যে ছিল আনন্দ ও নতুন পরিকল্পনা।
মনির হোসেন মাকে আগেই জানিয়েছিলেন, বাড়ি পৌঁছে পরদিন সকালে মিঠামইনের হাট থেকে কোরবানির গরু কেনা হবে। তবে বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর কাছে চালবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন, তাঁর স্ত্রী ও সন্তান নিহত হন।
নিহত মনির হোসেন করিমগঞ্জ নোয়াবাদ এলাকার সাইটুটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি জেলা শহরে একটি কোচিং সেন্টারও পরিচালনা করতেন। পরিবারে তিনি ছিলেন সবার বড় ভরসা।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার (২৬ মে) মহিষাকান্দি মাদ্রাসা মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।