ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

শাহ আলী মাজারে হামলার ঘটনায় জামায়াতের ৩ কর্মী আটক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী শাহ আলী মাজারে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। আটককৃতরা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) ও মো. আরমান দেওয়ান (২৯)।
পুলিশ জানায়, হামলার সময় তাদের সরাসরি অংশগ্রহণের প্রমাণ মিলেছে ভিডিও ফুটেজে। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নয়জনকে নামীয় আসামি এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আহত নারী ভক্ত রেশমি বেগম অভিযোগ করেন, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও ভক্তদের ওপর হামলা চালায়। মাজারের শিরনির ডেগের লাল কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং বিভিন্ন ধর্মীয় সামগ্রী ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
#শাহআলী_মাজার #মিরপুর #জামায়াত #গ্রেপ্তার #বাংলাদেশ

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।