ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

জুলাইয়ের গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা, মুখোমুখি বিএনপি-এনসিপি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

চট্টগ্রাম প্রতিনিধি :
জুলাই আন্দোলনের গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে চট্টগ্রামে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে নগরীর টাইগারপাস এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রবেশমুখে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। তারা চসিক কার্যালয়ের সামনে ব্যারিকেড দেন এবং দেয়াল ও সড়কে নতুন করে বিভিন্ন স্লোগান লেখেন। কয়েকটি স্লোগানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে ইঙ্গিত করা হয়।
পরে বিএনপির নেতাকর্মীরাও টাইগারপাস এলাকায় মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এনসিপির মহানগর সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন ফেসবুক পোস্টে গ্রাফিতি নষ্টের অভিযোগ তুলে নেতাকর্মীদের ঘটনাস্থলে জড়ো হওয়ার আহ্বান জানান।
রাত ১১টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও মুখোমুখি অবস্থান নিলে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে লালখান বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। গ্রাফিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পরও একটি পক্ষ নগরীকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মেয়র আরও জানান, আর্ট কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে নতুন করে নান্দনিক গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনে নিজের অর্থায়নেও তা বাস্তবায়ন করবেন।
অন্যদিকে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন অভিযোগ করেন, মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তাকে দ্রুত পদ ছাড়তে হবে।
রাত গভীর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।