ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ডুয়েটে নতুন ভিসিকে ঘিরে ত্রিমুখী সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ডুয়েট প্রতিনিধি:

গাজীপুরের ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী, পুলিশ সদস্য, ইউএনও ও সাংবাদিকও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের যোগদান ঘিরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপক্ষ তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে, অন্যপক্ষ তাঁকে স্বাগত জানাতে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ইটপাটকেল নিক্ষেপ, আগুন জ্বালানো ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। অন্যদিকে নতুন ভিসির সমর্থকরা বলছেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।