এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা জারি
নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে সরকার।
বুধবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নীতিমালা জারি করা হয়। এর আগে নীতিমালাটি অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নীতিমালাটি জারির পাশাপাশি দ্রুতই এটি ওয়েবসাইটে আপলোড করে সবার জন্য উন্মুক্ত করা হবে। বর্তমানে এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নীতিমালার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জটিলতা কমে আসবে। পাশাপাশি বদলি প্রক্রিয়ায় গতি আসবে বলেও আশা করা হচ্ছে।




