ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ঢাবির প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক সাইফুদ্দীন, বললেন ‘এখন হালকা লাগছে’

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ঢাবি প্রতিনিধি:
 

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি, এখন হালকা লাগছে। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।