ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন শেহরীন মোনামি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক:
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। তার কিছু সময় পরই সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শেহরীন মোনামি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।”
পোস্টে নিজের প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বিদায়ী সহকারী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে ধৈর্য ও আত্মসম্মান বজায় রেখে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়, তা তিনি প্রক্টরের কাছ থেকে শিখেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সহনশীল ও মানবিক আচরণ করার বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে,  অন্য কোনো প্রক্টরিয়াল টিমের অভিজ্ঞতায় খুব কমই এসেছে। সেই সময়ের অংশ হতে পারাকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেন।
শেহরীন মোনামি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।