ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ভারত-চীন নয়, প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

  ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে যাচ্ছে মালয়েশিয়া। প্রতিবেশী ভারত ও চীনের আমন্ত্রণ থাকা সত্ত্বেও সরকারপ্রধান হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকেই বেছে নেওয়া হয়েছে। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেছে এবং ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত ও চীনের প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণেই দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় একটি দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, কোনো নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর শুধু কূটনৈতিক প্রটোকলের বিষয় নয়; এটি দেশটির পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কেও একটি প্রতীকী বার্তা বহন করে। সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়াকে বেছে নেওয়া বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, সফরের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দক্ষ জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম বড় অংশ।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত ও চীনও। বিশেষ করে চীন জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরের আগ্রহ প্রকাশ করেছিল। তবে সবকিছু বিবেচনায় নিয়ে সরকার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকেই অগ্রাধিকার দিয়েছে।
কূটনৈতিক মহলের ধারণা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, শিক্ষা, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।