ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৭ মের অগ্রিম টিকিট, শেষ দিনে বাড়তি চাপ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিন। ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে রোববার সকাল থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২৭ মে যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আগামী ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিন বিক্রি হয় ২৩ মের টিকিট। পরে পর্যায়ক্রমে ২৪, ২৫ ও ২৬ মের টিকিট বিক্রি করা হয়। আজ শেষ দিনে বিক্রি হচ্ছে ২৭ মের টিকিট।
ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে সরকারি ছুটি শুরু হওয়ার আগে ২৪, ২৫ ও ২৬ মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। ফলে অনলাইনে টিকিট পেতে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
এ ছাড়া যাত্রার দিন সাধারণ যাত্রীদের সুবিধার জন্য মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিটের সুযোগ থাকবে না।
এদিকে টিকিট কালোবাজারি ও প্রতারণা ঠেকাতে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ থেকেই টিকিট কিনতে হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজের মাধ্যমে টিকিট কেনাবেচা না করার জন্য যাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, নির্ধারিত মাধ্যম ছাড়া আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই নিরাপদে টিকিট সংগ্রহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।