ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

আগস্ট থেকে জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন, ফিটনেস নবায়নেও নতুন শর্ত

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব গণপরিবহনে নির্ধারিত সময়ের মধ্যে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সবসময় সচল রাখতে হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রজ্ঞাপন জারি করেছে।
বিআরটিএ আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি সংস্থাটির ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা যাচাইয়ের পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নতুন এই নির্দেশনা বাস্তবায়নে গণপরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ। সংশ্লিষ্টদের মতে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে যানবাহনের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ সহজ হবে, যা সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।