ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডিএমপির

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

  রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানা আদায়ের নামে ভুয়া এসএমএস ছড়িয়ে পড়ায় নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সম্প্রতি অনেকেই ট্রাফিক মামলার কথা উল্লেখ করে প্রতারণামূলক বার্তা পাচ্ছেন, যা সম্পূর্ণ ভুয়া এবং অসত্য।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের স্বাক্ষরযুক্ত চিঠি সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়।
ডিএমপি আরও জানায়, প্রয়োজন ছাড়া সাধারণভাবে এসএমএস পাঠানো হয় না। যদি কোনো বার্তা পাঠানো হয়, তবে তা শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে পাঠানো হয়ে থাকে। এছাড়া ট্রাফিক জরিমানার অর্থ কেবল অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘উপায়’ ও সিবিবিএল-এর মাধ্যমে পরিশোধ করা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো নাগরিকের পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। তাই এ ধরনের তথ্য চেয়ে কেউ যোগাযোগ করলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যেকোনো তথ্য জানতে নির্ধারিত নম্বরে যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করার পরামর্শ দিয়েছে ডিএমপি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।