ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ, জেনে নিন কার্যকর ১০ উপায়
ডেস্ক রিপোর্ট
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বর্তমানে বিশ্বের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি। তবে শুধু ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে এখন থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ সিনিয়র পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মাংস খাওয়ার সময় চর্বিবিহীন অংশ বেছে নিতে হবে এবং ঝোল এড়িয়ে চলতে হবে। এতে রক্তচাপ ও কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি কমে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ১০ উপায়
১. ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত ওজন রক্তচাপ বাড়ায়। প্রতি ১ কেজি ওজন কমলে রক্তচাপও কমতে পারে।
২. নিয়মিত ব্যায়াম করা
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, জগিং, সাইক্লিং বা সাঁতার উপকারী।
৩. স্বাস্থ্যকর খাবার খাওয়া
ফলমূল, শাকসবজি, আঁশযুক্ত খাবার ও স্বল্প চর্বিযুক্ত খাদ্য রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. লবণ কম খাওয়া
অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের বড় কারণ। প্রসেসড খাবার এড়িয়ে চলা ভালো।
৫. ধূমপান বর্জন করা
ধূমপান বন্ধ করলে হৃদ্রোগের ঝুঁকি কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৬. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম শরীর ও হৃদ্যন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।
৭. মানসিক চাপ কমানো
দীর্ঘদিনের মানসিক চাপ রক্তচাপ বাড়ায়। তাই নিয়মিত বিশ্রাম ও পছন্দের কাজে সময় দিন।
৮. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা
বাড়িতে বা চিকিৎসকের পরামর্শে নিয়মিত রক্তচাপ পরীক্ষা জরুরি।
৯. কোলেস্টেরল ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা
ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
১০. অ্যালকোহল পরিহার করা
অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়িয়ে দেয় এবং ওষুধের কার্যকারিতা কমায়।
সূত্র: mayoclinic.org�




