ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়ন এর ইমানআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হতো। পরে সুযোগ বুঝে এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আবদুস সামাদের বাড়িতে গেলে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে তারা প্রশাসন ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেন। পরে চালগুলো চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেন, তার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসার জন্য সরকারি বরাদ্দের চাল কিনে এনে বাড়িতে রাখা হয়েছিল।
এ বিষয়ে আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়েছে। চাল কেনা ও সংরক্ষণের বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।