ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

জমি বিরোধের জেরে মসজিদে ঢুকে ভাইকে খুন

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

বরিশাল প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই নজরুল ইসলাম (৪২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন তার আপন বড় ভাই মোহাম্মদ হারুন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার বড় ভাই হারুনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।
ঘটনার দিন বড় ভাই হারুন স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে বের হওয়ার পর পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান তিনি। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেন।
পরে স্থানীয়রা দ্রুত নজরুল ইসলামকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ হারুন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।