ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

 তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা Ofcom-এর অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে একই দিনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথকভাবে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার একদিকে যেমন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে বদ্ধপরিকর।
তিনি তথ্যপ্রযুক্তি ও আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনায় সুইজারল্যান্ডের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
একই সঙ্গে বাংলাদেশে প্রযুক্তি ও সম্ভাবনাময় বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।