ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী, জমকালো আয়োজনে চুক্তি স্বাক্ষর
ক্রীড়া ডেস্ক :
দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ Foodi–এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব Leicester City–এর তারকা ফুটবলার হামজা চৌধুরী Hamza Choudhury।
মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার Renaissance Dhaka Gulshan Hotel–এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়। অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হামজা চৌধুরী আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক তারকাকে যুক্ত করা একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, হামজার আবেগ, পরিশ্রম এবং নিজের শিকড়ের প্রতি টান তাদের ব্র্যান্ডের মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একজন অনুপ্রেরণাদায়ী ক্রীড়াবিদ হিসেবে দেশের তরুণদের কাছে ফুডির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
চুক্তি স্বাক্ষরের পর হামজা চৌধুরী বলেন, মাঠে যেমন তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তেমনি দেশের একটি নিজস্ব ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রাকে তিনি আনন্দের ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি দেশের গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। তার মতো একজন ব্যক্তিত্বকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া ফুডির জন্য স্বাভাবিক ও ইতিবাচক পদক্ষেপ।
বর্তমানে ক্লাব ও ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও হামজা চৌধুরীর এই নতুন দায়িত্ব তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন




