ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ডিমের আড়ালে চলত ফেনসিডিলের কারবার, বরিশালে র‌্যাবের জালে চার মাদক ব্যবসায়ী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীর সাগরদী এলাকায় ডিম বিক্রির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল ফেনসিডিলের অবৈধ বেচাকেনা। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, গত রোববার গভীর রাতে নগরীর সাগরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক করা হয় সিদ্দিকুর রহমান জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, জাহিদুল ইসলাম ও লাল্টু মিয়াকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্দিকুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চৌকির নিচ থেকে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ডিম বিক্রির আড়ালে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিল বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এ কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাহ্যিকভাবে ডিমের ব্যবসা পরিচালনা করলেও তাদের চলাফেরা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল। র‌্যাবের অভিযানের পর বিষয়টি স্পষ্ট হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।