ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :
দেশের সব বেসরকারি (নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে ১২ দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার আন্দোলন ও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা।

 রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালানো হলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি জানান, আগামী ১৬ মে পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার বিক্ষোভ শুরু হবে এবং প্রয়োজনে “ডু অর ডাই” কর্মসূচিতে যাওয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় ৬ হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষকরা বছরের পর বছর বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। তারা দ্রুত সব স্বীকৃত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।
শিক্ষকরা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে সরকার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এবার তারা নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছেন।
একজন শিক্ষক তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বিনা বেতনে চাকরি করে পরিবার চালাতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন নেতা। তারা জানান, দাবি আদায় না হলে শিক্ষকসমাজকে আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।
শিক্ষকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হোক, যাতে শিক্ষকরা রাজপথ নয়, শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।