ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

জাবি রিপোর্ট :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নারী শিক্ষার্থীদের হল থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বর্তমান প্রক্টরিয়াল বডি বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
দর্শন বিভাগের শিক্ষার্থী তাজনিন নাহার তাম্মি বলেন, “এই প্রক্টরের সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো সুষ্ঠু সমাধান হয়নি। আমরা এই ব্যর্থ প্রক্টরকে আর চাই না।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, “প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে। তবে কোনো কর্মকর্তাকে অব্যাহতি দিতে হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায় নির্ধারণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এরপর থেকেই শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।