ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

শিশির মনিরকে সরিয়ে ঢাবির নতুন প্যানেল আইনজীবী রাগীব রউফ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে অব্যাহতি দিয়ে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে নতুন প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ মে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর কথা রয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৪ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ শিশির মনিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে নতুন করে রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দেয় প্রশাসন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ। অন্যদিকে মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।