ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত, ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব সংবাদদাতা :
 

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগসহ মধ্য ও উত্তরাঞ্চলের একাধিক স্থানে গতকাল সোমবার ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকালও দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়া এলাকায়—১৫৩ মিলিমিটার। এছাড়া টেকনাফে ১১৬ মিলিমিটার, কক্সবাজারে ১১১ মিলিমিটার, বদলগাছিে ৭২ মিলিমিটার এবং কুমিল্লাে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকলেও রাজধানী ঢাকায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার দেশের ১৫টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। সম্ভাব্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগসহ বিভিন্ন এলাকা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দিনের বেলায় দেশের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রাজধানী ঢাকায় আজ সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সূর্যাস্ত আজ সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।