ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

চাঁপাইনবাবগঞ্জ পপ্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মরিয়ম বেগম (৫০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার সকালে মরিয়ম বেগম এক শিক্ষার্থীর বাসায় পড়াতে যান। এরপর দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। স্থানীয়দের অভিযোগ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। তারা আরও জানান, ওই বাড়ির এক নারীর বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ ছিল।
নিহতের স্বামী জানান, ঘটনার আগের দিন শেষবার স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন তিনি স্বাভাবিকভাবেই বাড়ি ফেরার কথা বলেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।