ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

তিনবিঘা করিডরে উত্তেজনা: বিজিবির বাধায় কাঁটাতারের কাজ বন্ধ করল বিএসএফ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলেও পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ।
জানা যায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে শূন্যরেখার কাছে বিএসএফ সদস্যরা ভারতীয় কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয়। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপক্ষীয় নিয়ম উপেক্ষা করে তারা ৩ থেকে ৪ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন শুরু করে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সদস্যের উপস্থিতিতে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক এ কাজ করছিলেন। বিষয়টি জানতে পেরে বিজিবির পানবাড়ী কোম্পানির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং কাজ বন্ধের নির্দেশ দেন। তবে শুরুতে বিএসএফ সেই নির্দেশ উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকে।
একপর্যায়ে বিজিবি সীমান্তে ভারী অস্ত্রসহ প্রতিরোধমূলক অবস্থান নেয়। পাল্টা অবস্থান নেয় বিএসএফও। এতে সীমান্ত এলাকায় যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি যোগাযোগ হয়। পরে বিএসএফ বিতর্কিত কাজ স্থগিতের আশ্বাস দিলে উভয় বাহিনী নিজ নিজ ক্যাম্পে ফিরে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কোনো ধরনের নির্মাণকাজ মেনে নেওয়া হবে না। এ ঘটনায় শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একই এলাকায় বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। ফলে সীমান্ত এলাকার মানুষ এখনো উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।