ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :
সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।
আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কার্যক্রম, কর্মপদ্ধতি ও পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে। সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী বাহিনীতে পরিণত করতে জেলা প্রশাসকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন নিয়ে আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসকদের ভূমিকা কী হওয়া উচিত সে বিষয়েও মতবিনিময় করা হয়েছে।
প্রতিরক্ষা উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে দক্ষ জনবল সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। জেলা প্রশাসক, সিভিল প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল প্রশাসনের মধ্যে যে সমন্বয় ও সম্প্রীতি ছিল, সেটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে বিভক্ত ছিল। স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক, ভূমি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন শুরু হয়েছে গত রোববার। এতে দেশের ৮টি বিভাগের কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন বিষয় এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হিসেবে স্থান পেয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।