ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

সিএজি রিপোর্টে ফের ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির চিত্র, প্রধানমন্ত্রীর কাছে অডিট প্রতিবেদন পেশ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্টে আবারও উঠে এসেছে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির বিষয়টি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই প্রতিবেদন পেশ করেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, মোট ৩৮টি অডিট রিপোর্টের মধ্যে আলোচিত এই প্রকল্পের তদন্ত প্রতিবেদনও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আবাসিক ভবনের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণের বিষয়টি তুলে ধরা হয়েছে।
অডিটে উল্লেখ করা হয়, প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকার কেনাকাটায় নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রতিটি বালিশের দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা এবং তা খাটে তোলার খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা। এছাড়া কমফোর্টার, বিছানার চাদরসহ অন্যান্য সামগ্রীর দামও বাজারমূল্যের তুলনায় অনেক বেশি দেখানো হয়েছে।
প্রতিবেদনটি উপস্থাপনের সময় এ অস্বাভাবিক মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রেস সচিব জানান, তিনি মন্তব্য করেছেন—এত দামী বালিশের একটি জাদুঘরে সংরক্ষণ করা যেতে পারে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচিত এই ‘বালিশ কাণ্ড’ নিয়ে নতুন করে অডিট রিপোর্টে তথ্য উঠে আসায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সূত্র: বাসাস

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।