ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

সফরসূচি বদলে গভীর রাত পর্যন্ত কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

কক্সবাজার প্রতিনিধি :

 এক ব্যতিক্রমী ও ব্যস্ত সফরে পর্যটন নগরী কক্সবাজারে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারের মনোরম পরিবেশ উপভোগ করতে গিয়ে সফরের সময় বাড়িয়ে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কক্সবাজার সফর শেষে শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি সুধী সমাবেশে অংশ নেন। এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চকরিয়ায় এক জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা থাকলেও স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ফলে সফরের সময়সূচিতে পরিবর্তন আসে এবং গভীর রাতে তিনি রাজধানীর উদ্দেশে রওনা দেন।
কক্সবাজার সফরে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় প্রশাসনিক কাঠামো সম্প্রসারণসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে দিনটি কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।