ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

পরীক্ষার বাধায় মালদ্বীপ টুর্নামেন্টে অনিশ্চিত রোনান সুলিভান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :
মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও আফগানিস্তান।
প্রথমে অলিম্পিক দল পাঠানোর পরিকল্পনা থাকলেও পরে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। সেই দলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ স্ট্রাইকার রোনান সুলিভান-কে দলে চাইছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সম্প্রতি কোচ মারুফুল হক বাফুফের সঙ্গে প্রাথমিক দল নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে দুটি জাতীয় দলের কার্যক্রম থাকায় খেলোয়াড়দের ভাগ করে নিতে হচ্ছে। সান মারিনোর বিপক্ষে দলে থাকবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। আর মালদ্বীপে যাওয়া দলটি হবে তুলনামূলক তরুণনির্ভর।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করা রোনান সুলিভানকে প্রাথমিক দলে রাখা হলেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরীক্ষার কারণে ওই সময় বাংলাদেশের হয়ে খেলতে অনাগ্রহী এই তরুণ ফুটবলার।
মালদ্বীপ টুর্নামেন্টের ম্যানেজার শাহীন হাসান জানান, রোনানকে দলে পাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আরও কয়েকজন প্রবাসী ফুটবলারও বিবেচনায় আছেন। এর মধ্যে তানিন শালিককে পাওয়া যেতে পারে, তবে আরহামকে পাওয়া যাচ্ছে না।
আগামী ২৪ মে থেকে ফর্টিসের মাঠে মারুফুল হকের অধীনে দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে চূড়ান্ত দল।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।