ওয়াকফ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও ওয়াকফ প্রশাসক ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।




