ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ইয়াবাসহ শীর্ষ কারবারি আটক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাঁর কাছ থেকে ৯ হাজার ৩১০টি ইয়াবা, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ববাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির সঙ্গে অভিযানে সহযোগিতা করে র‍্যাব।
গ্রেপ্তার ব্যক্তি ওমর ফারুক (৪৪), যিনি ‘বুলেট ফারুক’ নামে পরিচিত। তিনি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী, সেনবাগ, ফেনীর দাগনভূঞাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় তাঁর কোমর থেকে ৫ হাজার ৩১০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স তল্লাশি করে আরও ৪ হাজার ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। সপ্তাহে দুই থেকে তিনবার মোটরসাইকেলে করে এসব মাদক পরিবহন করা হতো বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে ১১ হাজার ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তারা জানিয়েছেন। :::

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।