ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ, ২০২৬ থেকে কার্যকর

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ঘিরে সরকার ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২০২৬ সালের ২৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
এর আগে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে একটি অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে সরকারিভাবে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি সরকারি স্বীকৃতি পেল।
‘নজরুল বর্ষ’ চলাকালে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও বিদ্রোহী চেতনা দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, আলোচনা সভা, গবেষণা কার্যক্রম ও আয়োজনের মাধ্যমে উদ্‌যাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের এই উদ্যোগকে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা তরুণ প্রজন্মের কাছে নজরুলের চিন্তা ও সৃষ্টিকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।