ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

মেসি–রোনালদো বিতর্কে হামজার রায়, ‘মেসিকে থামানো অসম্ভব’

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


 ক্রীড়া ডেস্ক :

 বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হামজা চৌধুরী আবারও আলোচনায়, তবে এবার মাঠের পারফরম্যান্স নয়—বরং ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে দেওয়া মন্তব্যে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, তাঁর চোখে মেসি এমন এক ফুটবলার, যাকে থামানোর মতো কাউকে তিনি দেখেন না।
ভিডিও বার্তায় হামজা বলেন, বয়স ৩৮ পেরিয়ে গেলেও মেসির খেলার ধার একটুও কমেনি। বরং আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে তিনি এখনও গোল, অ্যাসিস্ট ও অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। হামজার ভাষায়, “মেসি যেন জন্মগত প্রতিভা। মাঠে তাঁর উপস্থিতিই ম্যাচের চিত্র বদলে দেয়।”
তবে মেসিকে সেরা বললেও রোনালদোর নেতৃত্বগুণের প্রশংসা করতেও ভোলেননি বাংলাদেশের এই মিডফিল্ডার। তাঁর মতে, নেতৃত্বের দিক থেকে রোনালদো অনেক বেশি প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ী। হামজা বলেন, “মেসি ও রোনালদো—দুজনের নেতৃত্বের ধরন একেবারেই আলাদা। কিন্তু দুজনই নিজ নিজ জায়গায় সফল।”
বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—এটাই কি মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ? আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন মেসি, আর রোনালদো ইতিমধ্যেই ৪১ পূর্ণ করেছেন। তবুও বয়সকে হার মানিয়ে দুজনেই দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। ইউরোপ ছেড়ে গেলেও থেমে যাননি কেউ। ২০২৩ সাল থেকে রোনালদো খেলছেন আল নাসর-এর হয়ে, আর একই বছরে ইন্টার মায়ামি-তে যোগ দেন মেসি।
হামজা তাঁর ভিডিওতে ফুটবলপ্রেমীদের উদ্দেশেও একটি প্রশ্ন ছুড়ে দেন। যদি জীবনের শেষ ম্যাচ খেলতে হয়, তাহলে দল গঠনে কাকে বেছে নেবেন—মেসি নাকি রোনালদো? এই প্রশ্নের মাধ্যমে তিনি যেন নতুন করে উসকে দিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ককে।
২০২৫ সালের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই দেশের ফুটবলভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন হামজা। মাঠে তাঁর দাপুটে উপস্থিতি, আক্রমণ ও রক্ষণে সমান দক্ষতা এবং নেতৃত্বগুণ তাঁকে বাংলাদেশের ফুটবলের নতুন প্রাণভোমরায় পরিণত করেছে। আর তাঁর চোখে, আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি এখনও বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য ফুটবলার।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।