ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

কোলম্যানকে নিয়ে অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান এখনো এগিয়ে থাকলেও তার নিয়োগ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোলম্যানের এজেন্টের সঙ্গে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে শেষ পর্যন্ত এই হাই-প্রোফাইল কোচকে পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কোচের উচ্চ পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে আলোচনা দীর্ঘায়িত হওয়ায় বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে বাফুফে।
আজ জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাফুফের সঙ্গে কোলম্যানের এজেন্টের বোঝাপড়া এখনো সম্পন্ন হয়নি। আলোচনা সফল না হলে বিকল্প কোচ নিয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।