ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

মাদারীপুরে রহস্যজনক মৃত্যু, আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের আট মাস বয়সী শিশুসন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিরাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিপ্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস পরিবারসহ ওই বাসায় ওঠেন। পরে গভীর রাতে রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়।
রাত প্রায় ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় একই দড়িতে বাবা ও শিশুসন্তানের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশেই পড়ে ছিল স্ত্রীর মরদেহ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।