ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ইয়াবাসহ বিএনপি নেতা আটক, ফুলছড়িতে চাঞ্চল্য

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবাসহ ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে ফুলছড়ি থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবিরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ওসি দুরুল হোদা জানান, আটককৃতের কাছ থেকে ৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও জানান, ফিরোজ কবিরের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।