ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তাঁরা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ভুক্তভোগী নারী পূর্বপরিচিত নাদিম নামের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। বুধবার সন্ধ্যায় পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে লিটনসহ অন্যরা তাঁকে বাসা থেকে ডেকে নেয়।
অভিযোগে বলা হয়েছে, পরে তাঁকে জোর করে মোটরসাইকেলে তুলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এ সময় আরও কয়েকজন ঘটনাস্থলে পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামীর দাবি, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাতে তাঁর স্ত্রী বাসায় ফিরে পুরো ঘটনা জানান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।