ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে গুলি-ভাঙচুর, ছোট ভাইয়ের ভিডিও ভাইরাল

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রোববার সকাল আনুমানিক ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে গুলি ছুড়ছেন এবং একই সঙ্গে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ির জানালার কাচ ভেঙে ফেলছেন। এ সময় একজন নারী তাকে থামানোর চেষ্টা করলেও তিনি থামেননি এবং ধারাবাহিকভাবে গুলি ও ভাঙচুর চালিয়ে যান।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুমন মজুমদার ওই যুবদল নেতার আপন ছোট ভাই। আবদুস ছাত্তার মজুমদার স্থানীয়ভাবে রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার সময় বাড়িতে যুবদল নেতা উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।