বাড়ি থেকে তুলে নিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ
গাইবান্ধা প্রতিবেদক:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৬ বছরের এক কিশোরীর ওপর দলবেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর একজন পলাতক রয়েছে।
শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন তরুণকে আটক করে। সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার একটি গ্রামের বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চারজন যুবক পেছন থেকে তাকে জোরপূর্বক ধরে একটি বিল এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে সেখানে তার ওপর দলবেঁধে নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার লাবু হাসান (২০), একই এলাকার নিরব মিয়া (১৯) এবং শিমুলতাইড় গ্রামের রহমত উল্যা প্রধান (১৯)।
সাঘাটা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কিছু তথ্য পাওয়া গেছে বলে তারা স্বীকার করেছেন। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর একজন পলাতক রয়েছে।
শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন তরুণকে আটক করে। সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার একটি গ্রামের বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চারজন যুবক পেছন থেকে তাকে জোরপূর্বক ধরে একটি বিল এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে সেখানে তার ওপর দলবেঁধে নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার লাবু হাসান (২০), একই এলাকার নিরব মিয়া (১৯) এবং শিমুলতাইড় গ্রামের রহমত উল্যা প্রধান (১৯)।
সাঘাটা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কিছু তথ্য পাওয়া গেছে বলে তারা স্বীকার করেছেন। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।