ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে বিতর্ক: এনসিপির প্রশ্ন, মন্ত্রীর ছেলের ব্যাখ্যা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

  • পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-র ৩২ লাখ টাকা ব্যয়ে গরু কেনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যেই মন্ত্রীর পক্ষে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
    মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বার্ষিক বেতন যদি ৪২ লাখ টাকা হয়, তাহলে সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় ব্যয় করলে পরিবারের অন্যান্য খরচ কীভাবে চলে—সেটি দেশের মানুষ জানতে চায়। তিনি এ ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
    এদিকে একইদিন বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তার বাবা ও চাচারা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য ৬ থেকে ৮টি গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা ৬টি গরু কিনেছেন।
    পোস্টে তিনি আরও লেখেন, “আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কোরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার মুখে পড়বে? নাকি কেবল মন্ত্রী হওয়ার কারণেই তিনি বট বাহিনীর মিথ্যাচারের শিকার হচ্ছেন?”
    তিনি দাবি করেন, কেনা গরুগুলো মূলত গরিব মানুষের জন্য কোরবানির উদ্দেশ্যে দেওয়া হবে এবং মানুষের হক মানুষের কাছেই পৌঁছে যাবে।
    এর আগে সম্প্রতি গরুর হাটে গিয়ে ৩২ লাখ টাকা ব্যয়ে গরু কেনার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এরপরই বাবার সমালোচকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে ব্যাখ্যামূলক পোস্ট দেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।