ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, পরিবেশ দিবসের প্রস্তুতি নিয়ে বৈঠক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কৌশল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণের পাশাপাশি নগর ও গ্রামীণ এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী র‌্যালি, সেমিনার, সচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।