ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

কক্সবাজার বিমানবন্দরে ল্যাপটপ ব্যাগে লুকানো ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার, নারী যাত্রী আটক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরে বিশেষ কৌশলে ল্যাপটপ ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার (২১ জুন) সকালে ঢাকাগামী একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার মেয়ে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, জেসমিন আক্তার নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইটে ভ্রমণের উদ্দেশ্যে বোর্ডিং পাস সংগ্রহ করেন। পরে নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার বহন করা একটি ল্যাপটপ ব্যাগ নিরাপত্তা কর্মীদের সন্দেহের উদ্রেক করে।
সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করলে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী রাকেশ ঘোষ ব্যাগের দুই পাশের ফোমের ভেতরে বিশেষভাবে সেলাই করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবার চালান শনাক্ত করেন। পরবর্তীতে ব্যাগটি খুলে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই জেসমিন আক্তারকে আটক করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মাদকের উৎস, সরবরাহকারী চক্র এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উন্নত স্ক্যানিং ব্যবস্থা ও নিরাপত্তা তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ব্যবহার করে মাদক পাচারের একাধিক চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করার কথাও জানিয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।