ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

খুমেক হাসপাতালের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

খুলনা প্রতিনিধি:
ধোঁয়ায় আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৫; আইসিইউতে দুই নার্স
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এর প্রধান ভবনের তৃতীয় তলায় বুধবার (২০ মে) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ও ঘন ধোঁয়ায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা জীবন বাঁচাতে দ্রুত নিচে নামতে গিয়ে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ভোর প্রায় ৬টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ফ্লোর ধোঁয়ায় ঢেকে যায়। বিশেষ করে অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছুই দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা গুরুতর রোগীদের পেছনের দরজা দিয়ে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আইসিইউতে থাকা কয়েকজন রোগীকেও অন্যত্র স্থানান্তর করা হয়।
অগ্নিকাণ্ডের পর নিচে নামতে গিয়ে আহত হন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ। আহত দুই নার্সকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে বয়রা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট যায়, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভবনের সব গেট তালাবদ্ধ থাকায় উদ্ধারকাজে শুরুতে কিছুটা বাধা সৃষ্টি হয়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় এবং বেলকনি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়।
হাসপাতালের নিরাপত্তা কর্মী আনসার কমান্ডার এসিপি মো. আরিফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের সময় গ্রিল কাটতে গিয়ে সেটি ভেঙে পড়ে দুইজন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে ভোরের দিকে অধিকাংশ রোগী ও স্বজন ঘুমিয়ে থাকায় হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে পুরো হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপারেশন থিয়েটারে ২৪ ঘণ্টাই চিকিৎসাসেবা চললেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।