ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

জন্মদিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুশফিক, সেঞ্চুরির পথে টাইগার তারকা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ক্রীড়া ডেস্ক :
৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সতীর্থদের সঙ্গে কেক কেটে দিন শুরু করার পর মাঠে নেমেই ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলছেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক দ্বিতীয় দিনে আরও ১০ বল খেলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি। এরপরও দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সাবেক অধিনায়ক।
অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিটন কুমার দাস। শাহিন শাহ আফ্রিদির এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমান তিনি। তবে ৩৩ রান করে ফিরে যান লিটন। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ৬২ রান।
এর আগে নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হন। আর সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯১ রানে থামেন মুমিনুল হক।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান। দ্বিতীয় দিনেও দলের বড় ভরসা হয়ে আছেন মুশফিক। এখন অপেক্ষা শুধু তাঁর ১৪তম টেস্ট সেঞ্চুরির।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।