ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

জনগণের আস্থার মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন -

HURMAT ALI বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, অতীতে তাঁদের দল নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, ভিন্নমতের মানুষের প্রতি অবজ্ঞা বা অবহেলা গণতন্ত্রের জন্য শুভ নয়। ভিন্নমতকে সম্মান জানানোই রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ দলীয় নেতাকর্মীরা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।