ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভা শুরু, গুরুত্ব পাচ্ছে নতুন অর্থবছরের এডিপ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি প্রধান আলোচ্যসূচি হিসেবে রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও উপস্থাপন ও অনুমোদনের জন্য সভায় তোলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনায় অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা চলছে।
দুপুর ১টায় একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে নতুন এডিপির আকার, অগ্রাধিকার খাত এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।