ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

জনবান্ধব ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় হয়রানি কমবে: প্রধানমন্ত্রী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক : 

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভূমি সেবা জনগণের প্রতি কোনো দয়া নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা–২০২৬’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা হচ্ছে। অনলাইন সেবা সম্প্রসারণের ফলে মানুষকে আর ভূমি অফিসে ঘুরতে হবে না এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও কমে আসবে।
তিনি জানান, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির মালিকানা জটিলতা বেড়েছে। একসময় একটি জমির একক মালিক থাকলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই একাধিক মালিক ও অংশীদার থাকায় রেকর্ড ব্যবস্থাপনা জটিল হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে প্রায় ৪৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যার বড় একটি অংশ ভূমি সংক্রান্ত বিরোধ। এ অবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR), গ্রাম আদালত ও সালিশ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে আদালতের মামলার চাপ কমবে এবং সামাজিক অস্থিরতাও হ্রাস পাবে।
ভূমিসেবা মেলার মাধ্যমে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান গ্রহণ, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলা, যাতে জনগণ সহজে ও দ্রুত সেবা পেতে পারে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।