ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, অগ্রাধিকার পাবে ইউপি ভোট

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

বগুড় প্রতিনিধি:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের সূচনা হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে। এরপর ধাপে ধাপে অধিক ব্যয়সম্পন্ন অন্যান্য নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যেই স্থানীয় সরকারের সব গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পন্ন করা।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও গণমুখী করতে সময়মতো নির্বাচন আয়োজন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।